Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘১৫ বছরের অপশাসন’—নববর্ষের শুভেচ্ছাতেই তৃণমূলকে নিশানা মোদীর
রাজ্য

‘১৫ বছরের অপশাসন’—নববর্ষের শুভেচ্ছাতেই তৃণমূলকে নিশানা মোদীর

pm modi 1
Email :19

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলার মানুষের উদ্দেশে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেই চিঠিতে তিনি রাজ্যের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি গত পনেরো বছরের রাজ্য সরকারের শাসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, এবার বাংলার মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন।

চিঠির শুরুতেই মা কালীর কাছে প্রার্থনা করে মোদী (PM Modi) লেখেন, এই শুভ দিনে তিনি চান পশ্চিমবঙ্গের মানুষ নতুন উৎসাহ নিয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। এরপরই তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষ অপশাসন, দুর্নীতি এবং বিশৃঙ্খলার শিকার। এর ফলে সাধারণ মানুষের অধিকার, সম্মান এবং বাংলার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি (PM Modi) আরও বলেন, রাজ্যে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভয়ের মধ্যে মানুষকে থাকতে হচ্ছে। মহিলাদের নিরাপত্তা, যুবকদের কাজের সুযোগ এবং গরিব মানুষের অধিকার সবই প্রশ্নের মুখে। এই পরিস্থিতি বদলানোর প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে তিনি (PM Modi) ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার কথা বলেন। তাঁর বক্তব্য, এমন এক রাজ্য তৈরি করতে হবে যেখানে সকলের মাথার উপর ছাদ থাকবে, কেউ অভুক্ত থাকবে না, মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং যুবকদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না।

মোদী আরও বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের গতি বাড়বে এবং রাজ্য দেশের সঙ্গে সমান তালে এগিয়ে যাবে। তিনি আশাবাদী, এই নির্বাচনে বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পথ তৈরি করবেন।

চিঠির শেষে তিনি আবারও নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, বাংলার মানুষ এবার বিজেপির উপর আস্থা রেখে একটি ঐতিহাসিক জয় উপহার দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts