Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটে নজিরবিহীন নিরাপত্তা! বাংলায় নামছে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
জেলা

ভোটে নজিরবিহীন নিরাপত্তা! বাংলায় নামছে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

central force
Email :3

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণা করার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না (Central Force)। এবার প্রথম দফার ভোটের আগে সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল। কমিশন জানিয়েছে, এই দফায় রাজ্যে মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে (Central Force)।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। এই দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই দিন ভোট হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ (Central Force)। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও এই দফায় ভোটগ্রহণ হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে মোট ৩১৬ কোম্পানি বাহিনী থাকবে। এর মধ্যে জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি এবং মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দার্জিলিংয়ে ৬১ কোম্পানি, শিলিগুড়ি এলাকায় ৪৪ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি এবং কোচবিহারে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ইসলামপুর এলাকায় ৬১ কোম্পানি, রায়গঞ্জে ৭১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি এবং মালদহে ১৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে (Central Force)।

দক্ষিণবঙ্গেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, বাঁকুড়ায় ১৯৩ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি এবং বীরভূমে ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। আসানসোল-দুর্গাপুর এলাকাতেও ১২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনওরকম ঝুঁকি এড়াতে সবদিকেই কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts