শুক্রবার সকালে কলকাতার প্রিন্সেপ ঘাটে হঠাৎই দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi)। গঙ্গার বুকে নৌকায় চেপে সময় কাটাতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, হাত তুলে অভিবাদন জানান। তাঁর এই আচমকা উপস্থিতিতে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সকালে ঘাটে তখন খুব বেশি ভিড় ছিল না (PM Modi)। কেউ হাঁটছিলেন, কেউ বসে ছিলেন। সেই সময়ই হঠাৎ নিরাপত্তা বাড়ে এবং দেখা যায়, গঙ্গায় নৌকাবিহার করছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর হাতে ছিল ক্যামেরা। নৌকায় বসে তিনি কলকাতার সৌন্দর্যের ছবি তুলছিলেন। পেছনে দেখা যাচ্ছিল বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজ।
নৌকাবিহারের সময় মোদী মাঝিদের সঙ্গে কথা বলেন। প্রাতঃভ্রমণে আসা অনেকের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। এই সমস্ত মুহূর্তের ছবি তিনি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
ছবির সঙ্গে মোদী (PM Modi) লেখেন, বাংলার মানুষের জীবনে গঙ্গার বিশেষ গুরুত্ব আছে। গঙ্গা যেন বাংলার আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে। তিনি জানান, কলকাতায় এসে গঙ্গার তীরে সময় কাটানোর সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। মাঝিদের পরিশ্রমের প্রশংসাও করেন তিনি এবং বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ভোটের আগে এই নৌকাবিহার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে বাংলার মানুষের কাছে বিশেষ বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
এই প্রসঙ্গে তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৪ সালে গঙ্গার উন্নয়নের জন্য বিপুল টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই টাকা কোথায় গেল, তার জবাব দেওয়া উচিত। গঙ্গার নাম করে প্রতিশ্রুতি দিয়ে পরে তা বাস্তবায়ন না করার অভিযোগও তোলেন তিনি।
সব মিলিয়ে, ভোটের আগে গঙ্গার বুকে মোদীর এই সফর নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।













