Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাতেই ইভিএম কাণ্ড! হলদিবাড়িতে গাড়ি ঘিরে তুমুল উত্তেজনা, কী মিলল ভিতরে?
জেলা

রাতেই ইভিএম কাণ্ড! হলদিবাড়িতে গাড়ি ঘিরে তুমুল উত্তেজনা, কী মিলল ভিতরে?

haldibari
Email :4

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ১৫২টি কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে। তার পরই রাত বাড়তেই ইভিএম নিয়ে বিতর্ক শুরু হয়। হলদিবাড়িতে (Haldibari) একটি গাড়িতে ইভিএম মেশিন পাওয়া গেছে বলে অভিযোগ তুলে সরব হয় বিজেপি। এতে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বৃহস্পতিবার গভীর রাতে হলদিবাড়ি (Haldibari) শহরের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের ভোট হয়েছিল বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে, যেখানে ১৪০ ও ১৪১ নম্বর বুথে ভোটগ্রহণ হয়। অভিযোগ, কোনও নিরাপত্তা ছাড়াই সেক্টর অফিসার ইভিএম নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিজেপির কর্মী-সমর্থকরা গাড়িটি আটকান।

গাড়ি আটকানোর পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বুথ ঘিরে ফেলা হয়। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী দধিরাম রায় ও দলের অন্য নেতারা (Haldibari)। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ইভিএম মেশিনটি ডিসিআরসি কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। এরপর গাড়িটি ছেড়ে দেওয়া হয়। বিজেপি প্রার্থীও গাড়ির পিছন পিছন ওই কেন্দ্র পর্যন্ত যান।

এদিকে, ডিসিআরসি কেন্দ্রেও নতুন করে বিতর্ক তৈরি হয়। ইভিএমের নিরাপত্তা নিয়ে তৃণমূল নেতার সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা আশেকার রহমান কোনও পরিচয়পত্র ছাড়াই ওই কেন্দ্রে ঢুকে পড়েন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশের সঙ্গে তর্ক বাধে। পরে পুলিশ ওই নেতাকে কেন্দ্র থেকে বের করে দেয়।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। তৃণমূলের অভিযোগ, ইভিএমের নিরাপত্তা নিয়ে বড় গাফিলতি হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দধিরাম রায় পাল্টা বলেন, তৃণমূল হার বুঝে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।

ভোটের পরেই ইভিএম ঘিরে এই বিতর্ক রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts