Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • অবশেষে বাংলায় বর্ষার দাপট! আজ থেকেই কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?
রাজ্য

অবশেষে বাংলায় বর্ষার দাপট! আজ থেকেই কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

kolkata rain aa
Email :2

বাংলায় বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (Weather Update)। উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়েছে বর্ষা। তবে এই মুহূর্তে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি হয়েছে লাল সতর্কতা (Weather Update)।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে (Weather Update)। শুক্রবার ও শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে। রবিবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।

এদিকে কলকাতায় সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ এবং আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কয়েকটি এলাকায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

বর্ষার আগমনের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুতের সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts