Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কেন পদত্যাগ দেবেন না! বিধায়কদের বৈঠকে বিস্ফোরক দাবি মমতার
রাজ্য

কেন পদত্যাগ দেবেন না! বিধায়কদের বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

mamata banerjee after defeat
Email :2

নিজের অবস্থানে অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না। প্রয়োজনে রাজ্যপাল তাঁকে বরখাস্ত করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি (Mamata Banerjee)।

এদিন কালীঘাটে তৃণমূলের জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মোট জয়ী বিধায়কদের মধ্যে বেশিরভাগই এই বৈঠকে যোগ দেন (Mamata Banerjee)।

সেই বৈঠকেই মমতা (Mamata Banerjee) বলেন, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাও তিনি মেনে নেবেন। কিন্তু তিনি চান, এই ঘটনা ইতিহাসে থেকে যাক এবং সেই দিনটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।

সূত্রের খবর, পদত্যাগ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি (Mamata Banerjee) বলেন, এটি তাঁর প্রতিবাদের পথ। নির্বাচনের ফল নিয়ে তাঁর আপত্তি রয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে দলের অন্য শীর্ষ নেতারাও বলেন, তাঁদের মতে জনরায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি এবং সেই কারণেই এই অবস্থান নেওয়া হয়েছে।

এর আগেও তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। তাঁর দাবি, বহু আসনে ফল প্রভাবিত করা হয়েছে। সেই কারণেই তিনি মনে করেন, নৈতিকভাবে তাঁরাই জয়ী।

এই সিদ্ধান্তের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts