Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘জাস্টিস’ শব্দেই বদলে গেল সুর! বারুইপুর কাণ্ডে মমতার অবস্থান ঘিরে নতুন বিতর্ক
রাজ্য

‘জাস্টিস’ শব্দেই বদলে গেল সুর! বারুইপুর কাণ্ডে মমতার অবস্থান ঘিরে নতুন বিতর্ক

mamata banerjee candle march edit
Email :2

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল করে বিচার দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নেতৃত্বে ওঠে ‘তোমার আমার এক সুর, জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কারণ, অতীতে আর জি কর কাণ্ডের সময় বিচার দাবিতে হওয়া আন্দোলন সম্পর্কে তাঁর অবস্থান নিয়ে ফের প্রশ্ন তুলছে বিরোধী মহল।

আর জি কর কাণ্ডের সময় বিচার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন হয়েছিল। সেই সময় আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে তৎকালীন সরকারের বক্তব্য নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। এখন বারুইপুরের ঘটনায় মমতার (Mamata Banerjee) বিচার দাবির স্লোগানকে ঘিরে সেই পুরনো বিতর্কই আবার সামনে এসেছে।

বারুইপুরের ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। ঘটনার পর বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশাসনের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পরিস্থিতিতে মমতার (Mamata Banerjee) মোমবাতি মিছিল এবং বিচার দাবির স্লোগান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীদের একাংশের দাবি, অতীত এবং বর্তমান অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, যে কোনও নৃশংস অপরাধের বিরুদ্ধেই তারা সবসময় সরব এবং নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব।

বারুইপুর কাণ্ডকে ঘিরে রাজনৈতিক তরজা যতই বাড়ুক, নির্যাতিতার পরিবারের একটাই দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts