Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “গণতন্ত্র শেষ করে দিচ্ছে”—ভোটের দিনেই সরব মমতা, পুলিশকে নিশানা
রাজ্য

“গণতন্ত্র শেষ করে দিচ্ছে”—ভোটের দিনেই সরব মমতা, পুলিশকে নিশানা

mamata banerjee abasan
Email :4

অন্যান্য সময় ভোটের দিনে দেরিতে বাড়ি থেকে বের হতে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে এবার তার সম্পূর্ণ ব্যতিক্রম। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন সকাল সকালই এলাকায় পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি। আর বেরিয়েই একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, তিনি সারা রাত জেগে ছিলেন। তাঁর অভিযোগ, অবজারভাররা থানায় গিয়ে চাপ সৃষ্টি করছেন এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই টার্গেট করা হচ্ছে। তিনি দাবি করেন, দলের যুব নেতাদের গ্রেফতার করা হয়েছে, যার কারণে তাঁকে চেতলা এলাকায় যেতে হয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমের সামনে একটি ভিডিও দেখিয়ে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, এক কাউন্সিলরের বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ওই কাউন্সিলর বাড়িতে না থাকলেও তাঁর স্ত্রী ও সন্তান ছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে ধাক্কাধাক্কি ও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি ভবিষ্যতে দলীয় কাজ না করার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

এরপর ভাঙড় এলাকার একটি ভিডিও দেখিয়ে মমতা বলেন, সেখানে এক যুবককে মারধর করা হয়েছে। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার পর মানুষ কীভাবে ভোট দেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, এভাবে চলতে থাকলে গণতন্ত্র বিপদের মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts