রাজ্যে প্রথম দফার ভোট আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই কড়া নজরদারিতে শহর জুড়ে চলছে তল্লাশি। এর মধ্যেই কলকাতার (Kolkata)বুকে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। দিনের আলোতেই ব্যাগে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর তল্লাশিতে ধরা পড়ে সেই অস্ত্র। রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাসস্ট্যান্ডের সামনে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন এবং কার কাছে এই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে (Kolkata)। শহরের মধ্যে এমন প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা ঘটনাটি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে ভোটের মুখে শহর (Kolkata) এবং আশপাশের এলাকায় পরপর নগদ টাকা উদ্ধারের ঘটনাও সামনে আসছে। সম্প্রতি বালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে হাওড়া স্টেশনের কাছেও বড়সড় অভিযান চালানো হয়। সেখানে বাহাত্তর লক্ষ টাকার বেশি নগদ সহ দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
রেল ইয়ার্ডের কাছে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। ভোটের আগে এই ধরনের ঘটনা নিয়ে বাড়ছে উদ্বেগ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী আরও সতর্ক হয়েছে।













