Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • যাদবপুর নিয়ে মোদীর বিস্ফোরক মন্তব্য, মমতার পাল্টা আগুন! রাজনৈতিক তরজা চরমে
রাজ্য

যাদবপুর নিয়ে মোদীর বিস্ফোরক মন্তব্য, মমতার পাল্টা আগুন! রাজনৈতিক তরজা চরমে

modi mamata ju
Email :4

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ছাত্রছাত্রীদের প্রতিবাদ কোনওভাবেই নৈরাজ্য নয়, বরং এটি একটি সচল ও জীবন্ত গণতন্ত্রের পরিচয়।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন। তিনি লিখেছেন, ছাত্রছাত্রীদের প্রশ্ন করা বা প্রতিবাদ করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ (Jadavpur University)। এটাকে নৈরাজ্য বলা যায় না। একই সঙ্গে তিনি মণিপুরের পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, যখন একটি রাজ্য অশান্তিতে জ্বলছে, তখন তা স্বীকার না করে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকা প্রকৃত নৈরাজ্যের উদাহরণ।

এর আগে বারুইপুরের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বজোড়া ছিল, কিন্তু এখন সেখানে অরাজকতা চলছে। ক্যাম্পাসে হুমকি দেওয়া হচ্ছে এবং দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই তিনি রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন এবং প্রশ্ন তোলেন, যে সরকার নিজের শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে পারে না, তারা রাজ্যের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত করবে।

এই মন্তব্যের জবাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) দেশের গর্ব। ছাত্রছাত্রীরা মেধার জোরে নিজেদের জায়গা তৈরি করে। তারা যখন ডিগ্রি অর্জন করে, তখন তাদের মধ্যে প্রশ্ন করার ক্ষমতা তৈরি হয়, আর সেটাই প্রকৃত শিক্ষা। তিনি আরও বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মূল্যায়ন তালিকায় বারবার শীর্ষে রয়েছে, তা সত্ত্বেও এভাবে প্রতিষ্ঠানকে অপমান করা ঠিক নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে কেন্দ্র ও রাজ্যের এই টানাপোড়েন ভোটের আবহে আরও উত্তাপ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts