Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘ভারত নরক’ মন্তব্যে বিস্ফোরণ! ইরানের দূতাবাসের কড়া বার্তা, চাপ বাড়ছে কেন্দ্রের উপর
বিদেশ

‘ভারত নরক’ মন্তব্যে বিস্ফোরণ! ইরানের দূতাবাসের কড়া বার্তা, চাপ বাড়ছে কেন্দ্রের উপর

donald trumpp
Email :2

ভারতকে ‘নরক’ বলে তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি পডকাস্টে তিনি ভারত ও চিনকে ‘হেলহোল’ বলে উল্লেখ করেন, যার অর্থ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরাজক জায়গা। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে (Iran Reaction)।

ট্রাম্প দাবি করেন, ভারতের মতো জায়গা থেকে মানুষ আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেয় এবং পরে সেই পরিবারের সদস্যরা নাগরিকত্ব পেয়ে যায়। এছাড়াও, বিদেশে কর্মরত ভারতীয়দের উদ্দেশে ইঙ্গিত করে ‘ল্যাপটপ থাকা গ্যাংস্টার’ বলেও কটাক্ষ করেন তিনি (Iran Reaction)।

এই মন্তব্যের পর ভারতের তরফে সংযত প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে, তবে এই বিতর্ক আর বাড়াতে চায় না সরকার। এই নীরবতা নিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবির প্রশ্ন তুলেছে এবং কড়া প্রতিবাদের দাবি জানিয়েছে (Iran Reaction)।

তবে ভারতের তুলনায় অনেক বেশি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান (Iran Reaction)। ভারতের বিভিন্ন শহরে থাকা ইরানের দূতাবাসগুলি ট্রাম্পের মন্তব্যের কড়া নিন্দা করেছে। হায়দরাবাদের ইরানি দূতাবাস জানায়, ভারত ও চিন প্রাচীন সভ্যতার কেন্দ্র। প্রকৃত নরক সেই জায়গা, যেখানে বসে এক প্রেসিডেন্ট অন্য দেশের সভ্যতাকে ধ্বংসের হুমকি দেন।

মুম্বইয়ের ইরানি দূতাবাস (Iran Reaction) আরও একধাপ এগিয়ে ট্রাম্পকে উদ্দেশ করে সরাসরি বার্তা দেয়। তারা ভারতের বিভিন্ন এলাকার ভিডিও প্রকাশ করে জানায়, কেউ যেন ট্রাম্পের জন্য ভারতের টিকিট কাটে, যাতে তিনি নিজে এসে বাস্তব পরিস্থিতি দেখেন। তাদের বক্তব্য, ভারতে এসে দেখলে হয়তো এমন মন্তব্য আর করবেন না।

এই ঘটনায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত সরকারের সংযত অবস্থান এবং ইরানের তীব্র প্রতিক্রিয়া— দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য নজরে আসছে। এখন দেখার, এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts