Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘ষড়যন্ত্র করে বানানো ভিডিয়ো’—আদালতের দ্বারস্থ হুমায়ুন কবীর
রাজ্য

‘ষড়যন্ত্র করে বানানো ভিডিয়ো’—আদালতের দ্বারস্থ হুমায়ুন কবীর

calcutta high court
Email :3

বিতর্কিত একটি ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun kabir)। ওই ভিডিয়ো কীভাবে তৈরি হল এবং কারা তা ছড়িয়ে দিল, তার তদন্ত চেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

শুক্রবার হাইকোর্টে আবেদন করে হুমায়ুন কবীর (Humayun kabir) দাবি করেন, তাঁকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে এবং তা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি চান, আদালত এই ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিক। আগামী ২২ এপ্রিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েকদিন আগে তৃণমূলের নেতা কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস একটি সাংবাদিক বৈঠকে এই ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে একটি কথোপকথন শোনা যায়, যেখানে প্রায় হাজার কোটি টাকার একটি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে বলে দাবি করা হয় (Humayun kabir)। এই ভিডিয়োর ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির গোপন সমঝোতা রয়েছে।

তবে এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেন, এই ভিডিয়ো কৃত্রিমভাবে তৈরি এবং প্রযুক্তির সাহায্যে বদলে দেওয়া হয়েছে। তিনি আদালতে যাওয়ার কথাও জানিয়েছিলেন।

পরে তাঁর দলের মুখপাত্র কামাল হোসেন জানান, পুরো ভিডিয়োটি এখনও প্রকাশ করা হয়নি। তাঁর দাবি, ভিডিয়োটি কেটে এডিট করে ছড়ানো হয়েছে, যাতে হুমায়ুন কবীরকে হেনস্থা করা যায়। তিনি আরও বলেন, ভিডিয়োটি গত বছরের ডিসেম্বর মাসের, কিন্তু অনেক দেরিতে তা প্রকাশ করা হয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠছে।

এই পরিস্থিতিতে হুমায়ুন কবীর আদালতের কাছে আবেদন করেছেন, কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হোক। তিনি জানিয়েছেন, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts