Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে কড়া নজরদারি! বাংলাজুড়ে নামছে দুই হাজারের বেশি বিশেষ দল
রাজ্য

ভোটের আগে কড়া নজরদারি! বাংলাজুড়ে নামছে দুই হাজারের বেশি বিশেষ দল

election commission aa
Email :4

রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ২৩ তারিখ মোট ১৫২টি আসনে ভোট হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। যে কোনও অশান্তি বা অভিযোগের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে বিশেষ দল। এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দুই হাজারেরও বেশি দ্রুত প্রতিক্রিয়া দল।

কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটে মোট ২১৯৩টি বিশেষ দল মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি দল থাকবে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ২৮৮টি দল রাখা হয়েছে। এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে ২৫৩টি দল থাকবে। পশ্চিম মেদিনীপুরে থাকবে ২৪৮টি দল। এছাড়া বাঁকুড়া, বীরভূম, মালদহ, পুরুলিয়া, কোচবিহার এবং আসানসোল দুর্গাপুর এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক দল মোতায়েন করা হবে। অন্যান্য জেলাতেও একশোর কম সংখ্যায় দল রাখা হচ্ছে।

কমিশন (Election Commission) জানিয়েছে, প্রতিটি দলের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়িতে থাকবেন রাজ্য পুলিশের একজন অফিসার এবং সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। এলাকা অনুযায়ী জওয়ানের সংখ্যা বাড়ানো হতে পারে। যাতে দ্রুত যে কোনও জায়গায় পৌঁছনো যায়, তার জন্য গাড়িতে বুথের মানচিত্র রাখা থাকবে। কোনও অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে সেই বুথে পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে।

এবার ভোটে প্রযুক্তির ব্যবহারও অনেকটাই বাড়ানো হচ্ছে। প্রতিটি দলের গাড়িতে থাকবে ক্যামেরা, যাতে তাদের কাজের উপর নজর রাখা যায়। পাশাপাশি মাইক্রো পর্যবেক্ষকদের সঙ্গে থাকবে শরীরে লাগানো ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কাছেও থাকবে এই ধরনের ক্যামেরা। এতে করে প্রতিটি মুহূর্তের ছবি কমিশনের কাছে পৌঁছবে (Election Commission)।

শুধু তাই নয়, ভোটের সময় এলাকার সমস্ত সরকারি নজরদারি ক্যামেরার নিয়ন্ত্রণও নিজের হাতে নিচ্ছে কমিশন। কোথাও কোনও সন্দেহজনক ঘটনা দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে প্রথম দফার ভোটকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts