সরকার বদলের পর থেকেই দুর্গাপুজোর অনুদান নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে রাজ্যের হাজার হাজার দুর্গাপুজো কমিটিকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। তাই নতুন সরকারের আমলেও সেই অনুদান চালু থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানান, দুর্গাপুজোর অনুদান নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে বৈঠক করা হবে। সেই বৈঠকেই অনুদান সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তবে অনুদান বণ্টন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। তাঁর মতে, যেসব ছোট পুজো কমিটি আর্থিক সমস্যার কারণে পুজোর আয়োজন করতে হিমশিম খায়, তাদেরই সরকারি সাহায্য পাওয়া উচিত। অন্যদিকে, যেসব বড় ক্লাব বা পুজো কমিটির নিজস্ব আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের অনুদান না পেলেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যাদের সত্যিই অর্থের প্রয়োজন, তাদেরই সাহায্য করা হবে। শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতেই অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ফলে এবার অনুদান বণ্টনের ক্ষেত্রে নতুন নীতি দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানান, এ বছর রাজ্যে আরও বেশি সংখ্যায় দুর্গাপুজোর আয়োজন হতে পারে। সেই কারণে পুজো কমিটিগুলির প্রয়োজন ও পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে প্রথমবার দুর্গাপুজোর অনুদান চালু হয়েছিল ২০১৮ সালে। সেই সময় প্রতিটি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বাড়ানো হয়। প্রতি বছর পুজোর আগে ক্লাব ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে অনুদানের ঘোষণা করা হতো। গত বছর সেই অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকায়। এবার নতুন সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার দুর্গাপুজো কমিটি।













