শুক্রবার দিনভর তল্লাশি চলে দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে (IT Raid)। প্রায় পনেরো ঘণ্টা ধরে তাঁর বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালান। এই সময় বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, কোনও আইনি ভিত্তি ছাড়াই একজন জনপ্রতিনিধিকে এভাবে দীর্ঘ সময় ধরে হেনস্তা করা হয়েছে (IT Raid)। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।
তৃণমূলের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি চলাকালীন কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার এমন পদক্ষেপ আইন বিরুদ্ধ (IT Raid)। কেন ভোটের ঠিক আগে দীর্ঘ সময় ধরে এই তল্লাশি চালানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।
দলের পক্ষ থেকে কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রার্থীরা মনোনয়নের সময় সম্পত্তির পূর্ণ বিবরণ আগেই জমা দেন। সেই অবস্থায় হঠাৎ এই ধরনের তল্লাশির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তৃণমূলের দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবে জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। দলের এক শীর্ষ নেতা অভিযোগ করেন, আগেও এমন ঘটনা ঘটেছে এবং এবারও একই ধারা চলছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক আরও বাড়ছে। তৃণমূল নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
ভোটের আবহে এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।












