Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রীকে খুনের ছক? জঙ্গি গ্রেফতার ঘিরে প্রশ্ন, অবশেষে মুখ খুললেন শুভেন্দু
রাজ্য

মুখ্যমন্ত্রীকে খুনের ছক? জঙ্গি গ্রেফতার ঘিরে প্রশ্ন, অবশেষে মুখ খুললেন শুভেন্দু

cm suvendu Adhikari edit
Email :2

বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, ধৃত ব্যক্তির কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি ও নিরাপত্তা সংক্রান্ত কিছু তথ্য মিলেছে। তবে এই বিষয়ে এখনও তদন্ত চলছে এবং সরকারি ভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি। এর মধ্যেই বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার এবং টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকরা বর্ধমান থেকে জঙ্গি গ্রেফতার এবং তদন্তে উঠে আসা তথ্য নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করবেন না।

মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাঁর কথায়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে তদন্ত চলাকালীন তিনি কোনও মন্তব্য করতে চান না। তিনি জানান, এই বিষয়ে তদন্তকারী সংস্থাই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে।

এর আগে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের একটি আবাসন থেকে হামিম মণ্ডল নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে রাজ্যের বিশেষ বাহিনী। তদন্তকারী সূত্রের দাবি, সে দীর্ঘদিন বাংলায় বসবাস করছিল। তার অতীত, যোগাযোগ এবং সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, আন্তর্জাতিক জঙ্গি চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে (CM Suvendu Adhikari)।

তদন্তে আরও জানা যাচ্ছে, ধৃতের মোবাইল ফোন, নথি এবং অন্যান্য তথ্যপ্রমাণ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। তার সঙ্গে কারা যোগাযোগ রাখত, বাংলায় তার ভূমিকা কী ছিল এবং কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্তকারী সংস্থার পরবর্তী আনুষ্ঠানিক বিবৃতির দিকেই এখন নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts