Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মহালয়ার সেই অমর কণ্ঠকে সম্মান! বীরেন্দ্রকৃষ্ণের নামে মেট্রো স্টেশনের দাবি ঘিরে জোর চর্চা
রাজ্য

মহালয়ার সেই অমর কণ্ঠকে সম্মান! বীরেন্দ্রকৃষ্ণের নামে মেট্রো স্টেশনের দাবি ঘিরে জোর চর্চা

virendra krishna vadra
Email :4

বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও মর্যাদা দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সম্মান জানাতে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, শ্যামবাজার মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখা হোক। পাশাপাশি তাঁর ঐতিহ্যবাহী বাড়িটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করার প্রস্তাবও দিয়েছেন।

মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারের (Shyambazar Metro Station) রামধন মিত্র লেনের বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি কিংবদন্তি শিল্পীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গেও কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও কোটি মানুষের আবেগের অংশ। তাঁর অবদান শুধু বাংলা নয়, গোটা দেশের সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। তাই তাঁর স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে স্থায়ী উদ্যোগ প্রয়োজন।

শ্যামবাজারের রামধন মিত্র লেনের ঐতিহাসিক বাড়িটি বহু বছরের পুরনো। সময়ের সঙ্গে ভবনের অবস্থা অনেকটাই জীর্ণ হয়েছে। বর্তমানে সেখানে পরিবারের কয়েকজন সদস্য বসবাস করেন। এই বাড়িটিকে সংরক্ষণ করে ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দেওয়ার প্রস্তাবও সামনে এসেছে।

রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলা ভাষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই উদ্যোগের অংশ হিসেবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মেট্রো স্টেশনের (Shyambazar Metro Station) নাম পরিবর্তন এবং বাড়িকে হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts