Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চক্রবেড়িয়া থেকেই ঘুরে দাঁড়ালেন মমতা! মাইক বিতর্কের পর রাস্তায় নেমে জোর প্রচার, পাল্টা ঝাঁপ শুভেন্দুর
রাজ্য

চক্রবেড়িয়া থেকেই ঘুরে দাঁড়ালেন মমতা! মাইক বিতর্কের পর রাস্তায় নেমে জোর প্রচার, পাল্টা ঝাঁপ শুভেন্দুর

mamata suvendu
Email :2

গতকাল চক্রবেড়িয়ায় সভা করতে গিয়ে মাঝপথে মঞ্চ ছেড়ে নেমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, কাছেই বিজেপির সভার মাইক ইচ্ছাকৃত ভাবে বাজানো হচ্ছিল, যাতে তাঁর সভা ব্যাহত হয়। সেই ঘটনাকে ঘিরে শনিবার ভবানীপুরে (Bhabanipur) ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

তবে তার পরের দিনই সেই চক্রবেড়িয়া থেকেই ফের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সেখান থেকে পদযাত্রা শুরু করেন তিনি। ভোটের আগে শেষ রবিবার নিজের কেন্দ্রেই জোর প্রচারে নামেন তৃণমূল নেত্রী। এদিন ভবানীপুরের একাধিক ওয়ার্ডে তাঁর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে (Bhabanipur)।

পদযাত্রার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মমতা। তিনি জানান, তিনি সব সময় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন (Bhabanipur)। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন নিজেদের ভোট নিজেরাই দেন এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নেন।

অন্যদিকে, একই দিনে প্রচারে নামেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। ভবানীপুরের পটুয়াপাড়ায় পথসভা করেন তিনি। সেখান থেকে ভোটারদের উদ্দেশে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান শুভেন্দু। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এলাকায় সব বেআইনি কাজ বন্ধ করা হবে।

ভোটের আগে শেষ পর্যায়ে ভবানীপুরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর সভা— দুই শিবিরের জোর প্রচারে এখন সরগরম গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts