Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পুলিশ হেফাজতেও মদের আবদার! ভাইরাল প্রেমের ভিডিও ঘিরে নতুন চাঞ্চল্য, সিয়া গোয়েলকে নিয়ে তদন্তে বিস্ফোরক দাবি
দেশ

পুলিশ হেফাজতেও মদের আবদার! ভাইরাল প্রেমের ভিডিও ঘিরে নতুন চাঞ্চল্য, সিয়া গোয়েলকে নিয়ে তদন্তে বিস্ফোরক দাবি

siya goyal
Email :3

পুণের বহুল আলোচিত কেতন আগরওয়াল হত্যা মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, অভিযুক্ত সিয়া গোয়েল পুলিশ হেফাজতে থাকাকালীনও মদ্যপানের ইচ্ছা প্রকাশ করেছিলেন (Maharashtra Murder)। একই সময়ে তাঁর এবং অভিযুক্ত চেতন চৌধুরীর একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তদন্তকারী সূত্রের দাবি, দ্বাদশ শ্রেণিতে একবার অকৃতকার্য হওয়ার পর থেকেই সিয়া মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি সূত্রে আরও দাবি, জিজ্ঞাসাবাদের সময় বারবার মদ্যপানের অনুমতি চেয়েছিলেন তিনি (Maharashtra Murder)। এরই মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে চেতন চৌধুরীর পাশে ঘনিষ্ঠভাবে বসে রয়েছেন সিয়া। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নতুন করে চর্চা শুরু হয়েছে। তদন্তকারীদের ধারণা, সিয়ার দাদা সাহিলের মাধ্যমে চেতনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

এই মামলায় ইতিমধ্যেই সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ (Maharashtra Murder)। তদন্তে জানা গিয়েছে, আগামী নভেম্বরে কেতন আগরওয়ালের সঙ্গে সিয়ার বিয়ের কথা ছিল। প্রথমে বিয়েতে সম্মতি দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিবারের চাপে বিয়ে ভাঙতে পারেননি বলে জেরায় দাবি করেছেন সিয়া। সেই কারণেই তিনি এই অপরাধের পথ বেছে নেন বলে তদন্তকারী সংস্থার দাবি।

রবিবার তদন্তকারীরা সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর বাবা-মাকেও। তাঁরা তদন্তে সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, শুরুতে সিয়া এবং চেতন একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করলেও পরে দুজনেই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্ত এখনও চলছে। আদালতে মামলার বিচার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts