Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বাগদান কেতনের সঙ্গে, গোপনে প্রেমিককে বিয়ে! পুণে হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
দেশ

বাগদান কেতনের সঙ্গে, গোপনে প্রেমিককে বিয়ে! পুণে হত্যা মামলায় বিস্ফোরক তথ্য

maharashtra murder social media
Email :4

পুণের কেল্লা হত্যাকাণ্ডে (Maharashtra Murder) তদন্তে সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতন অগরওয়ালের সঙ্গে বাগদান হওয়ার পরই গোপনে প্রেমিক চেতন চৌধুরীকে বিয়ে করেছিলেন সিয়া গোয়েল। তদন্তকারীরা দুই অভিযুক্তের হোয়াটসঅ্যাপ বার্তা খতিয়ে দেখে জানতে পেরেছেন, হত্যাকাণ্ডের প্রায় চার মাস আগেই তাঁদের বিয়ে হয়েছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পর মামলার তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি (Maharashtra Murder), গত বছরের নভেম্বর মাসে কেতন অগরওয়ালের সঙ্গে সিয়ার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন সিয়া। অভিযোগ, বিয়ে ভাঙার বদলে কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গত আঠারো জুন পুণের লোহাগড় কেল্লা থেকে পড়ে মৃত্যু হয় কেতনের। অভিযোগ, পরিকল্পনা করে তাঁকে খাদে ধাক্কা দিয়ে হত্যা করেন সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী।

তদন্তে পুলিশ দুই অভিযুক্তের মোবাইল ফোন এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখে। সেখান থেকেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে গোপন বিয়ের তথ্য সামনে আসে (Maharashtra Murder)। পুলিশ এখন বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের শংসাপত্রের খোঁজ করছে। সূত্রের খবর, সিয়ার দুই বন্ধু ওই বিয়ের সাক্ষী ছিলেন। বিয়ের পর গলায় মালা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন সিয়া। পরে সেই ছবি মুছে দেওয়া হলেও সেটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, এই মামলায় সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে (Maharashtra Murder)। তদন্তের স্বার্থে পুলিশ সিয়াকে তাঁর বাড়িতে নিয়ে গেলে বাইরে অপেক্ষায় থাকা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি অশালীন ভঙ্গি করেন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তদন্তকারীরা এখন ডিজিটাল তথ্য, নথি এবং সাক্ষ্যপ্রমাণ মিলিয়ে গোটা ঘটনার পূর্ণ চিত্র সামনে আনার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts