প্রথম নির্বাচনী লড়াইয়ে প্রত্যাশিত ফল না পেলেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। বরং এবার নিজেই ভোটের ময়দানে নামার ইঙ্গিত দিলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা। তাঁর এই মন্তব্যে বিহারের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে শীঘ্রই উপনির্বাচন হতে চলেছে। ওই কেন্দ্রের বিধায়ক নীতীন নবীন রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়েছে (Prashant Kishor)। দীর্ঘদিন ধরেই বাঁকিপুরকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। আর সেই কেন্দ্র থেকেই লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর।
তিনি (Prashant Kishor) জানিয়েছেন, যদি তাঁর প্রার্থী হওয়া বিজেপিকে পরাজিত করার সম্ভাবনা বাড়ায়, তাহলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত। তাঁর বক্তব্য, এই উপনির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, বিহারের বর্তমান সরকারের জনপ্রিয়তারও বড় পরীক্ষা।
প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দাবি, বিহারের মানুষ নীতীশ কুমারকে সামনে রেখেই ভোট দিয়েছিলেন। এখন নতুন নেতৃত্বের অধীনে সরকার কতটা গ্রহণযোগ্য, তা এই উপনির্বাচনের ফলেই স্পষ্ট হয়ে যাবে।
গত বিধানসভা নির্বাচনে জন সুরাজ কোনও আসনে জিততে না পারলেও উল্লেখযোগ্য ভোট পেয়েছিল। তবে সেই সময় প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজে প্রার্থী হননি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেটাই দলের বড় দুর্বলতা ছিল। এবার সেই ভুল শুধরে নিজেই ভোটের লড়াইয়ে নামতে পারেন তিনি।
একইসঙ্গে রাজনৈতিক মহলে আরও একটি জল্পনা জোরালো হয়েছে। আগের নির্বাচনে একাই লড়েছিল জন সুরাজ। তবে এবার বিরোধী শিবিরের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে প্রশান্ত কিশোরের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।













