Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভোটে নামতেই সামনে এল চমকে দেওয়া তথ্য! প্রশান্ত কিশোরের সম্পত্তির অঙ্ক জানলে অবাক হবেন
দেশ

ভোটে নামতেই সামনে এল চমকে দেওয়া তথ্য! প্রশান্ত কিশোরের সম্পত্তির অঙ্ক জানলে অবাক হবেন

prashant kishor 2
Email :2

দীর্ঘদিন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণের পর এবার নিজেই ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির বিবরণ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা।

হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মোট সম্পদের পরিমাণ প্রায় ছিয়ানব্বই কোটি টাকা। এর মধ্যে প্রায় বাইশ কোটি উনিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি এবং প্রায় তিয়াত্তর কোটি সাতাশি লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। গাজিয়াবাদের একটি আবাসনে তাঁর দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও আরও দুটি ফ্ল্যাটে আংশিক মালিকানার উল্লেখ রয়েছে।

হলফনামায় আরও জানা গিয়েছে, পাটনার পাটলিপুত্র কলোনি, দিল্লির বসন্ত বিহার এবং বক্সারে তাঁর জমি রয়েছে (Prashant Kishor)। পারিবারিক গ্রামেও জমির মালিক তিনি। তাঁর মালিকানাধীন একটি সংস্থার কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রায় পাঁচ কোটি সাতাত্তর লক্ষ টাকার ঋণের কথাও জানানো হয়েছে।

প্রশান্ত কিশোরের স্ত্রী জাহ্নবী দাস পেশায় আইনজীবী। তাঁর নামেও একাধিক সম্পত্তির উল্লেখ রয়েছে। হলফনামা অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ একশো কোটিরও বেশি।

মনোনয়ন জমা দেওয়ার আগে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বাবা হরিহরনাথ মন্দিরে পুজো দেন। পরে দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা করেন। তিনি বলেন, এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত লড়াই নয়, বিহারের পরিবর্তনের লড়াই।

উল্লেখ্য, বিহারের বাঁকিপুর আসনটি দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনের প্রাক্তন বিধায়ক নীতীন নবীন রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। সেই কেন্দ্র থেকেই এবার নির্বাচনী লড়াই শুরু করছেন প্রশান্ত কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts