Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অবশেষে নতি স্বীকার! সব দাবি মেনে আন্দোলন তুলল ককরোচ জনতা পার্টি, বড় ঘোষণা কেন্দ্রের
দেশ

অবশেষে নতি স্বীকার! সব দাবি মেনে আন্দোলন তুলল ককরোচ জনতা পার্টি, বড় ঘোষণা কেন্দ্রের

cockroach janata party 12
Email :4

প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের অবশেষে ইতি টানল ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর শনিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন সংগঠনের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের দাবি, সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনার পর তাঁদের গুরুত্বপূর্ণ দাবিগুলি মেনে নেওয়া হয়েছে। সেই কারণেই আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনের (Cockroach Janata Party) শুরু থেকেই শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা, প্রশ্নফাঁস রোধ এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবি তুলে ধরেছিল সংগঠনটি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি। সেই দাবির পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনা সামনে আসে। এরপর কেন্দ্রের সঙ্গে নতুন করে বৈঠক হয় আন্দোলনকারীদের।

বৈঠকের পর কেন্দ্র জানায়, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নতুন করে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। ইতিমধ্যেই যে মামলাগুলি হয়েছে, সেগুলিও আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে। পাশাপাশি পরীক্ষাব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবং ভবিষ্যতে সংস্কারের বিষয়ে আন্দোলনকারীদের মতামতও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে (Cockroach Janata Party)।

প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার বিষয়েও সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের সীমার মধ্যে থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে (Cockroach Janata Party)।

কেন্দ্রের এই আশ্বাসের পর সংগঠনের মুখপাত্র জানান, আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে সরকার প্রতিশ্রুতি পালন না করলে আবারও আন্দোলনের পথে নামার অধিকার তারা রাখছে। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের ফলে শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts