কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছিলেন, দেশ এখন কার্যত মাওবাদী প্রভাবমুক্ত। তবে দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ মাওবাদী নেতা (Top Maoist leader) মিসির বেসরা নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়েই ছিলেন। অবশেষে ঝাড়খণ্ড পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হলেন তিনি (Top Maoist leader)। তাঁর সঙ্গে ধরা পড়েছেন আরও দুই সহযোগী। তাঁদের ঝাড়খণ্ডের ধানবাদ ও গিরিডি সীমান্তের মানিয়াদি এলাকা থেকে আটক করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর যৌথ বাহিনী দ্রুত অভিযান চালায়। জানা যায়, দীর্ঘদিনের গোপন আস্তানা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিসির বেসরা (Top Maoist leader)। সেই তথ্যের ভিত্তিতেই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় পালানোর সুযোগ পাননি তিনি এবং তাঁর দুই সহযোগী।
মিসির বেসরা দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে মাওবাদী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় একশোরও বেশি মামলা রয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তাধীন একাধিক মামলাতেও তাঁর নাম রয়েছে। তাঁর গ্রেফতারের জন্য এক কোটি টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল (Top Maoist leader)।
নিরাপত্তা বাহিনীর মতে, এই গ্রেফতার মাওবাদী দমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। দীর্ঘদিন ধরে চলা গোয়েন্দা নজরদারি এবং পরিকল্পিত অভিযানের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।













