লাভপুর বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী (TMC Candidate) অভিজিৎ সিনহা। মঙ্গলবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি এলাকায় পৌঁছন। কিন্তু তাঁর গাড়ি গ্রামে ঢুকতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন।
গ্রামবাসীদের অভিযোগ, সরকারি আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বহুবার আবেদন করেও অনেকেই এখনও পাকা বাড়ি পাননি (TMC Candidate)। এই নিয়ে ক্ষোভ জমে ছিল তাঁদের মধ্যে। এছাড়া গ্রামের মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনও পূরণ হয়নি বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাড়ি থেকে নেমে আসেন অভিজিৎ সিনহা (TMC Candidate)। তিনি সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনার চেষ্টা করেন। প্রার্থীর আশ্বাসে কিছুটা পরিস্থিতি শান্ত হলেও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে (TMC Candidate)।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের বিক্ষোভ শাসক দলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া এবং উন্নয়ন না হওয়া নিয়ে মানুষের ক্ষোভ সামনে চলে এসেছে।
তবে প্রার্থী জানিয়েছেন, মানুষের কিছু সমস্যা থাকতেই পারে এবং তিনি কথা বলে তা সমাধানের চেষ্টা করছেন। যদিও এই ঘটনার জেরে বিরোধীরা নতুন করে আক্রমণের সুযোগ পেতে পারে বলে মনে করা হচ্ছে।













