Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাড়িতেই ভোট! পুরুলিয়া-বাঁকুড়ায় বিশেষ উদ্যোগে শুরু ভোটগ্রহণ, কারা পাচ্ছেন সুবিধা
জেলা

বাড়িতেই ভোট! পুরুলিয়া-বাঁকুড়ায় বিশেষ উদ্যোগে শুরু ভোটগ্রহণ, কারা পাচ্ছেন সুবিধা

home electtion
Email :3

পুরুলিয়া জেলায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়িতে বসেই ভোটগ্রহণ শুরু হয়েছে (Bengal Election)। জেলার ৯টি বিধানসভা এলাকায় মোট ৫৫৮৮ জন ভোটারের ভোট নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে প্রায় ৪০১৯ জনই বয়স্ক নাগরিক। এই প্রক্রিয়া দু’দিন ধরে চলবে বলে জানা গিয়েছে (Bengal Election)।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৮৫ বছরের বেশি বয়সী এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে (Bengal Election)। যাঁরা এই সুবিধা নিতে চান, তাঁদের আগে আবেদন করতে হয়েছে। সেই অনুযায়ী পুরুলিয়ায় হাজার হাজার ভোটার আবেদন করেছেন এবং এখন তাঁদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে।

সোমবার থেকে ভোটকর্মীরা ব্যালট বাক্স এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ির মধ্যেই অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে (Bengal Election)।

অন্যদিকে বাঁকুড়া জেলাতেও একই ধরনের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রায় ১২ হাজার ভোটারের নাম এই তালিকায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন (Bengal Election)।

প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১৬ এপ্রিলের মধ্যেই এই ভোটগ্রহণের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। এই ব্যবস্থার ফলে বহু ভোটার সহজেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts