ভোটের দিনে আবেগঘন ছবি মুর্শিদাবাদে। স্বামী ও সন্তানের মৃত্যু এখনও তাড়া করে বেড়ায় তাঁকে। সেই যন্ত্রণাকেই সঙ্গে নিয়ে এদিন ভোট দিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের মা। ভোট দিয়ে বেরিয়ে তাঁর একটাই কথা, তিনি স্বামীর মৃত্যুর বিচার চান (WB Election)।
গত বছরের এপ্রিলে ওয়াকফ আইন ঘিরে উত্তেজনার জেরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছিল (WB Election)। সেই সময় মুর্শিদাবাদ, মালদহ এবং সুন্দরবন এলাকাতেও অশান্তির ছবি সামনে আসে। এর মধ্যেই ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে (WB Election)।
পরে এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর ভোটের আগে নিহতদের পরিবার বিজেপির হয়ে প্রচারে অংশ নেয়। তাঁদের দাবি ছিল, প্রথম থেকেই বিজেপি তাঁদের পাশে দাঁড়িয়েছে এবং সবরকম সাহায্য করেছে (WB Election)।
বৃহস্পতিবার ভোট দিতে গিয়ে সেই পুরনো স্মৃতিই ফিরে এল। ভোট দিয়ে বেরিয়ে আবারও স্বামী ও সন্তানের হত্যার বিচার চাইলেন তিনি। তাঁর কণ্ঠে ধরা পড়ল দীর্ঘদিনের যন্ত্রণা ও ন্যায়বিচারের আশা।












