ভোটের কয়েকদিন পরেই মুর্শিদাবাদের লালগোলায় চাঞ্চল্য ছড়াল এক অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে। তৃণমূল নেত্রীর স্বামীর দেহ ভাগীরথী নদী থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে লালগোলা (Lalgola) এলাকায়।
সোমবার দুপুরের দিকে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর ঘাটে কয়েকজন স্নান করতে গিয়ে নদীতে একটি দেহ ভাসতে দেখেন। পরে সেটি পাড়ে তোলা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয় (Lalgola) । পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তাঁর নাম নাজির শেখ, বয়স ৪৯। তিনি লালগোলা থানার ফকিরপাড়ার বাসিন্দা। তাঁর স্ত্রী হাসেন বানু বিবি স্থানীয় তৃণমূল নেত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন নাজির (Lalgola)। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাঁকে শেষবার পাশের এলাকায় হাঁটতে দেখা গিয়েছিল। এরপর কোথায় গিয়েছিলেন, তা আর জানা যায়নি।
মৃতের ছেলে দাবি করেছেন, তাঁর বাবাকে খুন করা হয়ে থাকতে পারে (Lalgola)। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, এই মৃত্যু খুন, আত্মহত্যা না দুর্ঘটনা—এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
ভোটের পর এই ঘটনাকে ঘিরে এলাকায় রহস্য ও উদ্বেগ আরও বেড়েছে।












