Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগ! তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ
জেলা

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগ! তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ

TMC LEADER
Email :4

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় কয়েকজনকে বাবা-মা হিসেবে দেখিয়ে ওই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার এবং পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। অভিযুক্ত সম্রাট মণ্ডল রণঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্তের খোঁজ চলছে।

অভিযোগ, বনগাঁ সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে কয়েকজনের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় আগে একাধিক অনুপ্রবেশকারী ও দালাল গ্রেপ্তার হয়েছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসন আরও কড়া পদক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার বাগদা থানায় সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, বেআইনিভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের স্থানীয় কয়েকজনকে বাবা-মা হিসেবে দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। পরে তাঁদের জন্য আধার কার্ড ও পাসপোর্টও তৈরি করা হয়েছে। এই কাজে সম্রাট মণ্ডল (TMC Leader) এবং তাঁর ঘনিষ্ঠ আজহার মণ্ডল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। আরও দাবি করা হয়েছে, ভুয়ো পরিচয়পত্রের সাহায্যে ওই ব্যক্তিরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সম্রাট মণ্ডল (TMC Leader)। তাঁর দাবি, যাঁদের নিয়ে অভিযোগ করা হচ্ছে, তাঁদের নাম ভোটার তালিকায় ওঠে তিনি প্রধান হওয়ারও আগে। প্রয়োজনীয় নথি জমা দিয়েই তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts