Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • দিঘায় হঠাৎ ‘বহিরাগত নিষেধাজ্ঞা’! বিকেলের মধ্যেই ছেড়ে যেতে হবে পর্যটকদের
জেলা

দিঘায় হঠাৎ ‘বহিরাগত নিষেধাজ্ঞা’! বিকেলের মধ্যেই ছেড়ে যেতে হবে পর্যটকদের

digha tourista
Email :3

ভোটের আগে রাজ্যের জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘা, মন্দারমণি, তাজপুরসহ একাধিক পর্যটনস্থল ঘিরে কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার বিকেলের মধ্যেই এই সমস্ত জায়গা থেকে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, প্রথম দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনও বহিরাগত ব্যক্তি বা রাজনৈতিক দলের কর্মী-সমর্থক থাকতে পারবেন না।

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। সেই পর্বে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আসনে ভোট হবে। এই জেলার অন্তর্গত রামনগর বিধানসভা এলাকার দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে সারা বছরই ভিড় থাকে। কিন্তু ভোটের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন (Election Commission)।

কমিশনের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই সমস্ত হোটেল ও গেস্ট হাউসে কোনও বহিরাগত ব্যক্তি থাকতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক দলের কোনও প্রচারকও সেখানে থাকতে পারবেন না। নিয়ম ভাঙলে ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে (Election Commission)।

এই নির্দেশের পর থেকেই দিঘা ও মন্দারমণিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে পর্যটকদের দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ জানাচ্ছে। হোটেল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের পর বাইরের কোনও অতিথিকে রাখা যাবে না (Election Commission)।

কমিশনের দাবি, ভোটের সময় পর্যটকদের ভিড়ের আড়ালে কোনও বহিরাগত ব্যক্তি ঢুকে অশান্তি বা গোলমাল তৈরি করতে পারে, সেই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটের সময় সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বজায় রাখাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তে সমুদ্রসৈকত এলাকায় পর্যটন কার্যত সাময়িকভাবে থমকে গেলেও প্রশাসনের মতে, ভোট নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts