শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড (Chanranath Rath Murder) ঘিরে এবার বিস্ফোরক দাবি করলেন তাঁর মা। ছেলের মৃত্যুর ঘটনার পর থেকেই শোকস্তব্ধ চন্দ্রনাথের পরিবার। এখনও পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি। ঘটনার প্রায় দশ ঘণ্টা পেরিয়ে গেলেও তদন্ত চলছে জোরকদমে। সিআইডি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
চন্দ্রনাথের (Chanranath Rath Murder) পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের আবহ। ছেলের এমন মৃত্যুকে মেনে নিতে পারছেন না তাঁর মা হাসি রানী রথ। তিনি সরাসরি অভিযোগ করেছেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে তৃণমূলের ভূমিকা রয়েছে বলে তাঁর দাবি।
তিনি (Chanranath Rath Murder) বলেন, “আমরা যখন নতুন সরকারের সময় শান্তিতে থাকার কথা বলছি, তখন যাঁরা আগে হুঁশিয়ারি দিয়েছিল, তারাই সেটা করে দেখাল। আমি চাই, আমার ছেলের মৃত্যুর সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি হোক।”
এরপর আরও বিস্ফোরক দাবি করে তিনি বলেন, “আমার মনে হচ্ছে, নির্বাচনের সময় ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুরসহ বিভিন্ন জায়গায় চন্দ্রনাথ দায়িত্বে ছিল। সেই কারণেই ওকে টার্গেট করা হয়েছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিশোধ নিতেই এই খুন করা হয়েছে বলে আমার ধারণা।”
এই ঘটনার পর রাজনৈতিক মহলেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Chanranath Rath Murder)।
তদন্তকারীরা মনে করছেন, চন্দ্রনাথের গতিবিধি ও তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আগে থেকেই নজরে রাখা হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখে খুব দ্রুত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে শোক, অন্যদিকে অভিযোগ-পাল্টা অভিযোগে চড়ছে উত্তেজনার পারদ।











