Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের পরেই রক্তাক্ত আসানসোল! মারধরে যুবকের মৃত্যু, উঠল ভয়ঙ্কর অভিযোগ
জেলা

ভোটের পরেই রক্তাক্ত আসানসোল! মারধরে যুবকের মৃত্যু, উঠল ভয়ঙ্কর অভিযোগ

dead body a
Email :114

একুশের নির্বাচনের পর যেমন ভোট পরবর্তী হিংসা নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছিল, তেমনই অভিযোগ উঠল এবারও। কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর টহল এবং নির্বাচন কমিশনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও প্রথম দফার ভোটের পর আসানসোলে এক যুবকের মৃত্যুকে (Youth Death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, কংগ্রেসকে ভোট দেওয়ার কারণেই ওই যুবককে (Youth Death) বেদম মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভা এলাকার একটি আবাসনে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

মৃত যুবকের নাম দেবদীপ চট্টোপাধ্যায় (Youth Death)। তাঁর পরিবারের অভিযোগ, স্থানীয় শাসক দলের কাউন্সিলারের অনুগামীরাই তাঁকে মারধর করে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

দেবদীপের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। কংগ্রেস প্রার্থী-সহ অনেকে মৃতদেহ নিয়ে থানায় যান এবং সেখানে বিক্ষোভ দেখান। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী কারণে এই হামলা, কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত তেইশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে, যেখানে প্রায় তিরানব্বই শতাংশ ভোট পড়েছে। সেই ভোটের পরেই এই ঘটনার জেরে আবারও ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্বিতীয় দফার ভোট উনত্রিশে এপ্রিল, তার আগেই এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts