প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী বুধবার দ্বিতীয় দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সব রাজনৈতিক দলই শেষ মুহূর্তে প্রচার জোরদার করেছে। প্রায় প্রতিদিনই রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, আগামী রবিবার আবারও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। সেদিন বনগাঁর ঠাকুরনগরে সভা করবেন তিনি। মতুয়া সম্প্রদায়ের ভোটকে গুরুত্ব দিয়েই এই সভা বলে মনে করা হচ্ছে। রবিবার দুপুর প্রায় দুইটা পনেরো মিনিট নাগাদ ঠাকুরনগরে তাঁর সভা হওয়ার কথা। এরপর তিনি হুগলির হরিপালে আর একটি জনসভায় যোগ দেবেন।
এরপর সরাসরি কলকাতায় এসে রোড শো করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উত্তর কলকাতায় এই রোড শো শুরু হবে। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে তা শেষ হবে খান্না ক্রসিংয়ে।
এদিকে, দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ১৪২টি কেন্দ্রে ভোট হবে। শান্তিপূর্ণ ও অবাধ ভোট করাতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট দুই হাজারের বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতায়। পাশাপাশি ভোট পরিচালনার জন্য একাধিক পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে (PM Modi)।
প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। তাই দ্বিতীয় দফাতেও যাতে কোনও অশান্তি না হয়, সে দিকেই বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।













