Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বুথে গিয়েই বিতর্ক! অতিরিক্ত গাড়ি নিয়ে পুলিশের সঙ্গে বচসায় অগ্নিমিত্রা
জেলা

বুথে গিয়েই বিতর্ক! অতিরিক্ত গাড়ি নিয়ে পুলিশের সঙ্গে বচসায় অগ্নিমিত্রা

agnimitra pal 2
Email :3

ভোটের দিন আসানসোলে নতুন করে বিতর্ক ছড়াল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে (Agnimitra Pal)। দক্ষিণ আসানসোলের গ্রামীণ নিমচা এলাকায় পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়। পুলিশের অভিযোগ, নিয়ম ভেঙে তিনি নির্ধারিত সংখ্যার বেশি গাড়ি নিয়ে বুথে পৌঁছেছিলেন। ভোটের দিনে একজন প্রার্থী সর্বাধিক তিনটি গাড়ি ব্যবহার করতে পারেন বলে নিয়ম থাকলেও, অগ্নিমিত্রা পল পাঁচটি গাড়ি নিয়ে বুথে যান বলে অভিযোগ (Agnimitra Pal)।

এদিন সকালেই তিনি আসানসোলের একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, লোডশেডিং করে ভোটে কারচুপি করার চেষ্টা হতে পারে। কিছু সময় বিদ্যুৎ না থাকলেই ভুয়ো ভোট দেওয়া সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, নানা অবৈধ কাজকে বৈধতা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাঁদের সরকার ক্ষমতায় এলে চাকরি, শিক্ষা এবং মানুষের আয়ের দিকে বিশেষ নজর দেওয়া হবে (Agnimitra Pal)।

এদিকে রাজ্যে প্রথম দফার ভোটে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড় দেখা যাচ্ছে। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে কড়া নিরাপত্তার মধ্যে। ভোট উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মানুষকে বেশি করে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের এই উৎসবে সকলে যেন উৎসাহ নিয়ে অংশ নেন (Agnimitra Pal)।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই ভোট ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ নজর রয়েছে। সব মিলিয়ে প্রথম দফার ভোটে একদিকে যেমন শান্তিপূর্ণ ভোটের দাবি উঠছে, অন্যদিকে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনাও বাড়ছে বিভিন্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts