Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শ্রীরামপুরের জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ থামলেন মমতা, আকাশের দিকে আঙুল তুলে এ কী দেখালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী!
জেলা

শ্রীরামপুরের জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ থামলেন মমতা, আকাশের দিকে আঙুল তুলে এ কী দেখালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী!

mamata banerjee edit 1
Email :1

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হাজার কর্মীকে নিয়ে শ্রীরামপুরে জনসভা করতে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে উঠেই নিজের চেনা ও স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বক্তব্য রাখতে শুরু করেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল এক চরম নাটকীয় ঘটনা। কথা বলতে বলতে হঠাৎ থেমে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরপর উপস্থিত কর্মীদের আকাশের দিকে তাকানোর ইঙ্গিত দিয়ে হেসে উঠে বললেন, এই দেখুন, এই দেখুন কীভাবে ড্রোন উড়িয়ে নজর রাখা হচ্ছে!

আজাদি নিয়ে কথা বলার সময় আকাশে ড্রোনটি দেখতেই আঙুল উঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ওই দেখুন কীভাবে ড্রোন ঘুরছে। মাঠে কে কে বসে আছে সব নজর রাখা হচ্ছে, যাতে রাতে গিয়ে তাদের গ্রেফতার করা যায়। এরপর ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, ড্রোনের নৃত্য হচ্ছে কিন্তু মাঠে লোক নেই। কার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা চলছে? পনেরো বছর সরকার চালিয়েছি, তাই সবটা জানা আছে কোনটা কোথা থেকে হয়।

জনসভা থেকে বারংবার অভিযোগ তুলে মমতা (Mamata Banerjee) বলেন, তাঁদের দলের কর্মী-সমর্থকদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে এবং সভা-সমিতিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের পর থেকে তাঁকেও একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে এবং বাড়িতেও নজরদারি চালানো হচ্ছে। পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজ যেমন ভ্যানিশ কুমারকে ধরেছি, তেমনই যারা অন্যায় করছে তাদের প্রত্যেকের নাম রেকর্ড করা আছে। যখন বিপদে পড়বেন তখন বিজেপির কাউকে পাশে পাওয়া যাবে না, তখন নিজের পরিবার ও চেয়ার বাঁচাতে পারবেন তো? সম্পূর্ণ বক্তব্যে একদিকে যেমন নজরদারির বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তেমনই ড্রোন কাণ্ড ঘিরে পুরো শ্রীরামপুরের সভায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts