Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় সিদ্ধান্ত! এবার বাংলাতেই মামলা রুজু করবে এনআইএ, বদলে গেল অনেক নিয়ম
রাজ্য

বড় সিদ্ধান্ত! এবার বাংলাতেই মামলা রুজু করবে এনআইএ, বদলে গেল অনেক নিয়ম

nia 23
Email :5

২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের তদন্তের মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গে কাজ শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনার প্রায় এক যুগ পর রাজ্যে নিজস্ব থানা চালু করল এনআইএ (NIA)। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর নিউটাউনের অ্যাকশন এরিয়া তিনে এনবিসিসি ভবনের ষোড়শ তলায় এই থানার কাজ শুরু হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে পশ্চিমবঙ্গে এনআইএ-র (NIA) সমস্ত নতুন মামলা এই থানাতেই রুজু হবে। তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কাজও এখান থেকেই পরিচালিত হবে। এর আগে কোনও মামলা শুরু করতে হলে দিল্লির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। নতুন থানা চালু হওয়ায় সেই প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আগের সরকার থাকাকালীনও এনআইএ (NIA) রাজ্যে থানা খোলার আগ্রহ দেখিয়েছিল। তবে বিভিন্ন প্রশাসনিক কারণে তা বাস্তবায়িত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মন্ত্রিসভার অনুমোদনের পর এনআইএ থানা চালু হয়েছে।

শুধু থানা নয়, ভবিষ্যতে রাজ্যে এনআইএ-র (NIA) জন্য পৃথক বিশেষ আদালতও গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই আদালত তৈরি হবে। আদালতের স্থান চূড়ান্ত করবে কলকাতা হাই কোর্ট। ওই আদালতে শুধুমাত্র এনআইএ-র মামলার শুনানি হবে। এর ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও দ্রুত শেষ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts