Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ফিফার তালিকা থেকে নাম উধাও, কিছুদিন পরই মৃত্যু! আটত্রিশ বছরের রেফারিকে ঘিরে বাড়ছে জল্পনা
খেলা

ফিফার তালিকা থেকে নাম উধাও, কিছুদিন পরই মৃত্যু! আটত্রিশ বছরের রেফারিকে ঘিরে বাড়ছে জল্পনা

dutch referee
Email :4

বিশ্বকাপে (Fifa World Cup) ভিডিও সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল নেদারল্যান্ডসের পরিচিত রেফারি রব ডিপেরিঙ্কের। কিন্তু সেই সুযোগ আর আসেনি। বিশ্বকাপ শুরুর আগেই তাঁকে প্রতিযোগিতার প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়। আর বিশ্বকাপ চলাকালীনই আসে তাঁর মৃত্যুর খবর। মাত্র আটত্রিশ বছর বয়সে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

রব ডিপেরিঙ্ক নেদারল্যান্ডসের অন্যতম পরিচিত রেফারি (Fifa World Cup) ছিলেন। দেশের শীর্ষ ফুটবল লিগের পাশাপাশি ইউরোপের বড় প্রতিযোগিতাতেও তিনি দায়িত্ব পালন করেছেন। চলতি বিশ্বকাপেও ভিডিও সহকারী রেফারি হিসেবে তাঁর নাম ছিল। কিন্তু গত মে মাসে এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার পর বিশ্বকাপের রেফারি তালিকা থেকে তাঁর নাম বাদ দেয় ফিফা (Fifa World Cup)।

পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আদালতে মামলাটি খারিজ হয়ে যায়। রব ডিপেরিঙ্কও দাবি করেছিলেন, তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু ততদিনে বিশ্বকাপে কাজ করার সুযোগ হারিয়েছেন তিনি (Fifa World Cup)।

বিশ্বকাপ চলাকালীনই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানানো হয়নি। এই নীরবতাই নতুন করে রহস্য বাড়িয়েছে। নেদারল্যান্ডস ফুটবল সংস্থা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, তারা শুধু একজন দক্ষ রেফারিকেই নয়, একজন সম্মানিত সহকর্মীকেও হারিয়েছে। ফিফাও শোকবার্তা জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

মৃত্যুর কারণ প্রকাশ না হওয়ায় নানা প্রশ্ন উঠছে। অনেকের ধারণা, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যদিও এই মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts