বিশ্বকাপে আর্জেন্টিনার (Fifa World Cup) প্রতিটি ম্যাচ ঘিরেই এবার নতুন বিতর্ক তৈরি হচ্ছে। লিওনেল মেসিদের প্রতিটি জয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ফুটবলপ্রেমী। রেফারির সিদ্ধান্ত থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্ব, সবকিছু নিয়েই সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন শুধু আর্জেন্টিনাকেই এত বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে?
এক সময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। বহু বছর ধরে বড় প্রতিযোগিতার ফাইনালে উঠে বারবার খালি হাতে ফিরেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিও (Fifa World Cup) দেশের জার্সিতে সাফল্য না পাওয়ায় সমর্থকদের সহানুভূতি পেয়েছিলেন। কোপা আমেরিকার ফাইনালে হারের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও করেছিলেন। পরে অবশ্য সেই সিদ্ধান্ত বদলান।
এরপর বদলে যায় ছবিটা। প্রথমে কোপা আমেরিকা, তারপর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা আবার বিশ্বের সেরা দলে পরিণত হয়। সেই সাফল্যের পর থেকেই যেন সমালোচনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এখন আর্জেন্টিনার প্রতিটি জয়কে সন্দেহের চোখে দেখছেন অনেকেই। রেফারির সিদ্ধান্ত, পেনাল্টি কিংবা ফিফার ভূমিকা নিয়েও নানা অভিযোগ সামনে আসছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ব্যর্থতার কারণে যে দলকে সবাই সমর্থন করত, সেই দলই যখন বারবার জিততে শুরু করে, তখন বিরোধিতাও বেড়ে যায়। অনেকের মতে, প্রতিপক্ষ দলের সমর্থকদের হতাশা এবং বিশ্বচ্যাম্পিয়নকে হারতে দেখার মানসিকতাও এই বিতর্ককে আরও উসকে দিচ্ছে (Fifa World Cup)।
২০২২ সালের বিশ্বকাপেও মেসিদের বিশ্বজয় নিয়ে নানা অভিযোগ উঠেছিল। এবারও সেই একই ধরনের আলোচনা আরও জোরালো হয়েছে। তবে মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকদের বড় অংশ। বিশ্বকাপ যত এগোচ্ছে, আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কও ততই বাড়ছে। এখন দেখার, সমালোচনার জবাব মাঠেই দিতে পারেন কি না মেসিরা।













