Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • পুজোর আগেই বড় ঘোষণা! সব মহিলার জন্য আসছে বিশেষ কার্ড, বাসে উঠলেই মিলবে বড় সুবিধা
রাজ্য

পুজোর আগেই বড় ঘোষণা! সব মহিলার জন্য আসছে বিশেষ কার্ড, বাসে উঠলেই মিলবে বড় সুবিধা

Email :3

পুজোর আগে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে একগুচ্ছ বড় পরিকল্পনার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। নতুন সরকারি বাস চালু, সব মহিলার জন্য বিশেষ পিঙ্ক কার্ড, বন্ধ বাস রুটে ফের পরিষেবা, সরকারি বাসে জিপিএস ও নজরদারি ক্যামেরা বসানো, বেআইনি অটো-টোটো এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অভিযান— একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি আগের সরকারের আমলে পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগও তোলেন মন্ত্রী।

মঙ্গলবার বারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী (Arjun Singh)। তিনি জানান, প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক বাস ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। পুজোর আগেই আরও বৈদ্যুতিক, গ্যাসচালিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করা হবে। কেন্দ্রের কাছে আরও এক হাজার বাসের দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা একাধিক গুরুত্বপূর্ণ রুটেও আবার সরকারি বাস চালুর পরিকল্পনা রয়েছে।

মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য সব সরকারি বাসে জিপিএস, নজরদারি ক্যামেরা এবং অভিযোগ জানানোর জন্য বিশেষ নম্বর চালু করা হবে। পাশাপাশি কোনও আয়সীমা বা অন্য শর্ত ছাড়াই সব মহিলার জন্য পিঙ্ক কার্ড চালুর ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী। খুব শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি (Arjun Singh)।

এছাড়াও বেআইনি অটো, টোটো এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অভিযান চালানোর কথা ঘোষণা করা হয়েছে। মন্ত্রীর দাবি, যে রুটের অনুমতি রয়েছে, সেই রুটেই গাড়ি চলবে। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, আগের সরকারের সময়ে সরকারি বাসের যন্ত্রাংশ চুরি এবং অপব্যবহারের ঘটনা ঘটেছে। সেই অপচয় বন্ধ করতে পারলে পরিবহণ ব্যবস্থাকে আরও লাভজনক করা সম্ভব হবে।

একই অনুষ্ঠানে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিয়েও কড়া মন্তব্য করেন পরিবহণমন্ত্রী। তাঁর অভিযোগ, একাধিক গুরুতর মামলায় নির্মল ঘোষের নাম উঠে এসেছে। তদন্ত এগোলে আইন নিজের কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts