আরজি কর কাণ্ডের (RG Kar) পর থেকেই তিলোত্তমার পরিবারকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে নবান্ন অভিযানের সময় থেকেই রাজনৈতিক যোগ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়ায়। যদিও শুরু থেকেই তিলোত্তমার বাবা-মা নিজেদের অরাজনৈতিক বলেই দাবি করেছেন। তাঁদের কথায়, যেই দল তাঁদের পাশে দাঁড়িয়েছে, তাঁদের সঙ্গেই তাঁরা প্রতিবাদের সুর তুলেছেন এবং সবার সঙ্গেই সৌজন্য বজায় রেখেছেন (RG Kar)।
এই ঘটনার পর থেকেই রাজ্য সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই কারণে বিরোধী দলগুলির প্রতিবাদ অনেক সময় আরও জোরালো হয়েছে। এদিকে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তিলোত্তমার পরিবারকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে (RG Kar)।
বৃহস্পতিবার সকালে তিলোত্তমার (RG Kar) বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। তাঁকে বাড়িতে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই সময় তিলোত্তমার বাবাও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে তিলোত্তমার বাবা বা মা-কে কি বিজেপি প্রার্থী করতে পারে। তবে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন তিলোত্তমার বাবা। তিনি বলেন, তিনি কোনওভাবেই ভোটে লড়তে চান না। তাঁর একমাত্র লক্ষ্য মেয়ের জন্য ন্যায়বিচার পাওয়া।
অন্যদিকে অর্জুন সিং জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক কারণে সেখানে যাননি (RG Kar)। তাঁর কথায়, তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে গিয়েছিলেন।
কিছুদিন আগে তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের কোনও সাহায্য করা হয়নি। সেই অভিযোগের পরই অর্জুন সিং তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
তিলোত্তমার বাবা বলেন, এতদিন কেউ আসেননি, তাই এখন খোঁজ নিতে এসেছেন। তাঁর দাবি, যারা আসেননি তারা এখন বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে। তবে প্রার্থী হওয়ার প্রসঙ্গ উঠলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি রাজনীতিতে যেতে চান না। তাঁর একমাত্র দাবি, মেয়ের জন্য ন্যায়বিচার।











