Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ফের চার ঘণ্টার বেশি জেরা! থানা থেকে বেরিয়ে বিস্ফোরক হুমায়ুন, পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ করলেন?
জেলা

ফের চার ঘণ্টার বেশি জেরা! থানা থেকে বেরিয়ে বিস্ফোরক হুমায়ুন, পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ করলেন?

humayun 1
Email :6

ফের দীর্ঘ সময় পুলিশি জেরার মুখোমুখি হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। (Humayun Kabir)মঙ্গলবার তিনি রেজিনগর থানায় হাজির হলে পুলিশ তাঁকে টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। একই সময়ে শক্তিপুরে তাঁর বাড়িতেও যায় পুলিশ। এর আগে শক্তিপুর থানার ডাকে দু’বার হাজির না হওয়ায় এই জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, উসকানিমূলক মন্তব্য সংক্রান্ত একটি মামলার তদন্তে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এর আগেও গত ৪ জুলাই একই মামলায় প্রায় চার ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে (Humayun Kabir)। মঙ্গলবারও দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তদন্তকারীরা।

থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবীর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, বর্তমান সরকার পুলিশের নিরপেক্ষতা নষ্ট করেছে (Humayun Kabir)। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদের পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তাঁর বক্তব্য, তাঁর মন্তব্যকে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করে অন্য অর্থ দেওয়া হচ্ছে।

হুমায়ুন কবীর (Humayun Kabir) আরও জানান, আগের জেরায় তাঁকে বারো পাতার প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। এবার প্রশ্নের পরিমাণ আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশ সূত্রে খবর, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে তাঁকে আবারও ডাকা হতে পারে। ইতিমধ্যেই পরবর্তী জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts