কাঁকসা থানার দ্রুত তৎপরতায় নিখোঁজ তিন নাবালককে (Missing Minors) কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছে। শুক্রবার অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। অল্প সময়ের মধ্যেই তিন নাবালকের খোঁজ মিললে তাঁদের নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁকসার শেরপুর এলাকার তিন নাবালক বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি (Missing Minors)। তাঁদের মধ্যে একই পরিবারের দুই ভাইও ছিল। সন্ধ্যা থেকে রাতভর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান মেলেনি। এরপর শুক্রবার দুপুরে কাঁকসা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করে। শেষ কোথায় দেখা গিয়েছিল, কী পোশাক পরেছিল এবং কোথায় যেতে পারে (Missing Minors)— এই সব তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকার নজরদারি চিত্র খতিয়ে দেখা হয়। একই সঙ্গে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হয়।
তদন্তে জানা যায়, তিন নাবালক দুর্গাপুর এলাকায় রয়েছে (Missing Minors)। এরপর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাঁদের নিরাপদে উদ্ধার করে কাঁকসায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যদের থানায় ডেকে তিন নাবালককে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে পরিবারগুলিতে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।











