Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ছেলে গ্রেপ্তার হতেই বড় পদক্ষেপ! এবার আগাম জামিন চেয়ে হাই কোর্টে নির্মল ঘোষ
রাজ্য

ছেলে গ্রেপ্তার হতেই বড় পদক্ষেপ! এবার আগাম জামিন চেয়ে হাই কোর্টে নির্মল ঘোষ

nirmal ghosh and his son edit
Email :5

ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হওয়ার পর এবার পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে আদালত সেই অনুমতি দেয়। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারিকে ঘিরে অভিযোগ রয়েছে। তদন্তে নির্মল ঘোষের (Nirmal Ghosh) নামও উঠে এসেছে বলে জানা গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পিতা-পুত্রকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। তীর্থঙ্কর গ্রেপ্তার হওয়ার পর নির্মল ঘোষের গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেই পরিস্থিতিতেই তিনি আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তারের পর পানিহাটির বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসের ছবি দেখা যায়। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচগান করেন একদল মানুষ। অনেকের হাতেই ছিল ডিম। পরে দুপুরে পুলিশ যখন তীর্থঙ্করকে আদালতে নিয়ে যাচ্ছিল, তখন প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর দিকে ডিম ছোড়া হয়। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তীর্থঙ্করের গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি নেত্রী রত্না দেবনাথ বলেন, ছেলের পর এবার বাবার (Nirmal Ghosh) বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত । অন্যদিকে সিপিএম নেতা কলতান দাশগুপ্তের দাবি, আইন নিজের পথে চলুক, তবে কোনও অভিযুক্ত যেন রাজনৈতিক আশ্রয়ে আইনের হাত থেকে রেহাই না পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts