Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সরকারি ছুটি থেকে ১২৫ ফুট মূর্তি! শ্যামাপ্রসাদের জন্মদিনে বড় বার্তা রাজ্য সরকারের
রাজ্য

সরকারি ছুটি থেকে ১২৫ ফুট মূর্তি! শ্যামাপ্রসাদের জন্মদিনে বড় বার্তা রাজ্য সরকারের

shyama prasad mukherjee
Email :4

রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার রাজ্যে সরকারি উদ্যোগে মহাসমারোহে পালিত হল ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী (Shyamaprasad Mukherjee)। এ বছর তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি প্রথমবার মহাকরণেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হল এই দিনটি। সরকারি ছুটি থাকলেও বহু কর্মী উপস্থিত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) মূর্তিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা জানান।

এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) মূর্তি নির্মাণের প্রকল্প। সোমবার কলকাতায় এসে এই প্রকল্পের শিলান্যাস ও ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রশাসনের একাধিক শীর্ষ প্রতিনিধি।

দমদম বিমানবন্দরে পৌঁছেই অমিত শাহ সরাসরি ইকো পার্কে যান। সেখানে শিলান্যাসের কাজ সম্পন্ন করার পর তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) পৈতৃক বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সায়েন্স সিটির কাছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যেই তাঁর জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের পাশাপাশি হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটের সংস্কার এবং সেখানে স্মৃতিসৌধ ও মূর্তি নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জন্মজয়ন্তীর দিন ইকো পার্কে শিলান্যাসের মাধ্যমে সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts