Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • বিশ্বকাপের আনন্দ মুহূর্তে বিষাদে! অনাগত সন্তানকে হারিয়ে আবেগঘন বার্তা ফুটবল তারকার
খেলা

বিশ্বকাপের আনন্দ মুহূর্তে বিষাদে! অনাগত সন্তানকে হারিয়ে আবেগঘন বার্তা ফুটবল তারকার

fifa world cup
Email :4

বিশ্বকাপ (Fifa World Cup) চলাকালীন নেদারল্যান্ডস শিবিরে নেমে এল গভীর শোক। ডাচ তারকা কোডি গাকপো এবং তাঁর সঙ্গিনী নোয়া ভ্যান ডার বিজ তাঁদের অনাগত সন্তানকে হারিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গর্ভাবস্থাতেই তাঁদের পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার (Fifa World Cup)।

বিশ্বকাপ শুরুর (Fifa World Cup) আগেই গাকপো এবং নোয়া জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাসে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। সেই সুখবর মুহূর্তের মধ্যে পরিণত হল গভীর শোকে। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তাঁরা জানিয়েছেন, তাঁদের পুত্র এলাইজা রাফায়েল গাকপো আর পৃথিবীর আলো দেখতে পারল না। তবে সে চিরকাল তাঁদের হৃদয়ে বেঁচে থাকবে।

এই কঠিন সময়ে গাকপো (Fifa World Cup) জানিয়েছেন, তাঁর এবং তাঁর পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত। তিনি সকলের কাছে ব্যক্তিগত সময় ও ব্যক্তিগত পরিসরের আবেদন করেছেন। পাশাপাশি সমর্থকদের ভালোবাসা এবং সহানুভূতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

নোয়া ভ্যান ডার বিজও সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে অনাগত সন্তানকে স্মরণ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ভাঙা হৃদয়ে তাঁরা এই দুঃসংবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সকলের সমর্থন ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ব্যক্তিগত জীবনে এত বড় শোক নেমে এলেও বিশ্বকাপের মঞ্চ ছাড়ছেন না কোডি গাকপো। তিনি জানিয়েছেন, দেশের হয়ে নিজের দায়িত্ব পালন চালিয়ে যাবেন। এই কঠিন পরিস্থিতিতেও তাঁর মানসিক দৃঢ়তার প্রশংসা করছেন নেদারল্যান্ডস দলের সমর্থক এবং ফুটবল মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts