Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রামমন্দিরে হাজার কোটি টাকার অনুদান উধাও! সিট রিপোর্ট ঘিরে তোলপাড় দেশ
দেশ

রামমন্দিরে হাজার কোটি টাকার অনুদান উধাও! সিট রিপোর্ট ঘিরে তোলপাড় দেশ

ram mandir
Email :4

 

অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) অনুদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পর ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অভিযোগের ভিত্তিতেই এই মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, টিনু যাদব, অনুকল্প মিশ্র-সহ মোট ৮ জনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে (Ram Mandir)। পাশাপাশি কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও মামলায় যুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, রামমন্দিরে জমা পড়া বিপুল অঙ্কের নগদ অনুদান এবং মূল্যবান সামগ্রীর হিসাব নিয়ে গুরুতর অসঙ্গতি সামনে এসেছে।

তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দির (Ram Mandir) প্রতিষ্ঠার পর থেকে কয়েক হাজার কোটি টাকার নগদ অনুদান এবং বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না জমা পড়েছে। কিন্তু সেই সম্পদের একটি বড় অংশের স্পষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। শুধু নগদ অর্থ নয়, দান হিসেবে পাওয়া একাধিক মূল্যবান সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে রামমন্দিরের বর্তমান পরিচালনা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী দল পরিস্থিতি খতিয়ে দেখে ট্রাস্টের কাঠামো পুনর্বিবেচনার সুপারিশ করেছে বলেও সূত্রের খবর।

রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিশ্ব হিন্দু পরিষদও কঠোর অবস্থান নিয়েছে (Ram Mandir)। সংগঠনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ, তদন্তে উঠে আসা অভিযোগ ঘিরে একাধিক প্রভাবশালী নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রামমন্দিরের অনুদান সংক্রান্ত এই অভিযোগ ঘিরে এখন দেশজুড়ে তীব্র চর্চা। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts