Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এক বছর পর বড় ঘোষণা! অবশেষে প্রকাশ্যে ‘অপারেশন সিঁদুর’-এর ছয় শহিদের নাম, আবেগে ভাসছে দেশ
দেশ

এক বছর পর বড় ঘোষণা! অবশেষে প্রকাশ্যে ‘অপারেশন সিঁদুর’-এর ছয় শহিদের নাম, আবেগে ভাসছে দেশ

operation sindoor
Email :3

‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) প্রাণ উৎসর্গ করা ছয় ভারতীয় সেনাকর্মীর নাম অবশেষে প্রকাশ করল কেন্দ্র সরকার। অভিযান শুরুর এক বছর পূর্ণ হওয়ার পর এই প্রথম সরকারিভাবে তাঁদের পরিচয় সামনে আনা হল। একইসঙ্গে রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারকে ওই ছয় বীর সেনার নাম খোদাই করা হয়েছে। তাঁদের মরণোত্তর সম্মানও প্রদান করা হচ্ছে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান (Operation Sindoor) চালায়, সেটিই ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। সেই অভিযানে শহিদ হওয়া সেনাদের পরিচয় এতদিন সরকার প্রকাশ করেনি। এবার তাঁদের নাম জাতীয় যুদ্ধ স্মারকের সম্মান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি তালিকায় যাঁদের নাম প্রকাশ করা হয়েছে, তাঁরা হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার (Operation Sindoor)।

এই ছয় শহিদের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে মরণোত্তর বীর চক্র প্রদান করা হচ্ছে। পাশাপাশি সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে মরণোত্তর বায়ুসেনা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার জবাব দিতেই সাতই মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। ভারতীয় বায়ুসেনার দাবি, অভিযানে একশোরও বেশি জঙ্গি নিহত হয়। চার দিন ধরে সংঘাত চলার পর দশই মে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts