Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘দোষী প্রমাণিত হলে ফাঁসি হোক মেয়ের!’ খুনকাণ্ডে মায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ
দেশ

‘দোষী প্রমাণিত হলে ফাঁসি হোক মেয়ের!’ খুনকাণ্ডে মায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ

siya parents
Email :3

বিয়ের প্রস্তুতি চলছিল, দুই পরিবারের ভবিষ্যৎ নিয়ে ছিল একগুচ্ছ স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল এমন এক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে সবাইকে (Maharashtra Murder)। পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনের মামলায় অভিযুক্ত হয়েছেন তাঁর হবু স্ত্রী সিয়া গোয়াল। এই ঘটনার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিয়ার বাবা প্রবীণ গোয়াল।

হাসপাতাল থেকে কথা বলতে গিয়ে প্রবীণ গোয়াল জানিয়েছেন, কেতনের মৃত্যু তাঁদের পরিবারের কাছেও অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, কেতনকে তাঁরা নিজের সন্তানের মতোই ভালোবাসতেন (Maharashtra Murder)। তাঁর কথায়, এই ঘটনা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁরা। কেতনের পরিবারের মতো তাঁরাও গভীর শোকের মধ্যে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে সিয়া ও কেতনের বিলাসবহুল বিয়ের নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন প্রবীণ গোয়াল। তিনি জানান, বিয়ের আয়োজন নিয়ে যে বিপুল খরচ ও বিশেষ ব্যবস্থার কথা বলা হচ্ছে, তার বেশিরভাগই ভিত্তিহীন।

একইসঙ্গে তিনি (Maharashtra Murder) দাবি করেছেন, বিয়ে নিয়ে সিয়ার কোনও আপত্তি ছিল না। কেতনকে নিয়ে সে সবসময় খুশিই ছিল। পরিবারের তরফেও কখনও কোনও সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি।

তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে সিয়ার মা পূজা গোয়ালের মন্তব্যে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আদালতে যদি তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সবচেয়ে কঠোর শাস্তিই হওয়া উচিত। এমনকি ফাঁসির সাজাও দেওয়া হোক বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, পুনে পুলিশের অভিযোগ, গত আঠারো জুন লোহাগড় দুর্গ এলাকায় কেতন আগরওয়ালকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, সিয়া গোয়াল এবং তাঁর ঘনিষ্ঠ এক যুবক মিলে এই পরিকল্পনা করেছিলেন। অভিযোগ, কেতনকে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়েছিল।

বর্তমানে দুই অভিযুক্তই পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই এই মামলাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts