Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নির্বাচন কমিশনে আগে পৌঁছে গেলেন মমতা! ঋতব্রতকে টেক্কা দিয়ে বড় চাল?
রাজ্য

নির্বাচন কমিশনে আগে পৌঁছে গেলেন মমতা! ঋতব্রতকে টেক্কা দিয়ে বড় চাল?

mamata 2 edit
Email :7

তৃণমূলের প্রকৃত নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তথাকথিত ‘আসল’ তৃণমূল নতুন জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছে। অন্যদিকে, সেই ঘোষণার পরই দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশনের কাছে নিজের দলের জাতীয় কর্মসমিতির তালিকা পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলীয় সূত্রের খবর, মমতার পাঠানো তালিকায় চব্বিশ জন সদস্যের নাম রয়েছে। সেখানে চেয়ারপার্সন হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। উল্লেখযোগ্যভাবে, ঋতব্রত শিবির আগেই অভিষেককে বহিষ্কারের দাবি জানিয়েছিল।

মমতার (Mamata Banerjee) পাঠানো তালিকায় যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। সহ সভাপতি হিসেবে সুব্রত বক্সী এবং কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস চক্রবর্তীর নামও রয়েছে। তালিকায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের পাশে বিধানসভার দলনেতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে এই কর্মসমিতিতে।

রাজনৈতিক মহলের মতে, ঋতব্রত শিবির নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে কিছুটা এগিয়ে থাকার বার্তা দিল মমতা শিবির। ফলে তৃণমূলের নেতৃত্ব এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই লড়াই এখন শুধু আইনি বা সাংগঠনিক নয়, জনসমর্থনেরও। দলীয় কর্মী, সমর্থক এবং ভোটারদের বড় অংশ শেষ পর্যন্ত কাকে গ্রহণ করবেন, সেটাই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইন, সংবিধান এবং নির্বাচন কমিশনের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জনমতও এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে (Mamata Banerjee)।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আপাতত তৃণমূলের অন্দরে ক্ষমতা ও নিয়ন্ত্রণের লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts