Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • কলেজের আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার দু’টি তাজা বোমা, চাঞ্চল্য বীরভূমে
জেলা

কলেজের আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার দু’টি তাজা বোমা, চাঞ্চল্য বীরভূমে

birbhum college
Email :3

বীরভূমের (Birbhum) লাভপুরে শম্ভুনাথ কলেজে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার কলেজের ছাত্র সংসদের ঘরের একটি আলমারি থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, কলেজের ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। মঙ্গলবার কয়েকজন ছাত্র ওই ঘরে প্রবেশ করেন। আলমারি খোলার পর তাঁদের নজরে আসে দু’টি তাজা বোমা (Birbhum)। বিষয়টি বুঝতে পেরেই তাঁরা সতর্ক হন এবং দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে বোমা দু’টিকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। এরপর শুরু হয় তদন্ত (Birbhum)।

এই ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজের ভিতরে কীভাবে বিস্ফোরক মজুত করা হল এবং কতদিন ধরে তা সেখানে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছাত্রদের একাংশের দাবি, কলেজের কিছু গুরুত্বপূর্ণ নথি ও শংসাপত্র ওই ঘরে রাখা রয়েছে বলে খবর পেয়ে তাঁরা ঘরটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়ই আলমারির ভিতরে বোমা দেখতে পান তাঁরা (Birbhum)।

কলেজের অধ্যক্ষ নিশিথ চক্রবর্তী জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে বিস্ফোরক রাখা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয় ঘটনা। তিনি বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি (Birbhum)।

পুলিশ সূত্রে খবর, বোমাগুলি কোথা থেকে এল, কারা সেখানে রেখে গিয়েছিল এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ।

শিক্ষার পরিবেশের মধ্যে এমন ঘটনা সামনে আসায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts